হোম » সারাদেশ »  জামালপুরে গণমাধ্যমকর্মীদের সাথে পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত

 জামালপুরে গণমাধ্যমকর্মীদের সাথে পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে গণমাধ্যমকর্মীদের সাথে পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সোহেল মাহমুদ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হাফিজ রায়হান সাদা সাংবাদিক আনোনার হোসেন মিন্টু, দৈনিক সচেতন কণ্ঠ সম্পাদক ও প্রকাশক সাংবাদিক বজরুল রহমান, সাংবাদিক জাহিদ হাবিব, সাংবাদিক শফিকুর রহমান শরিফ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এসময় জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জামালপুরে বিভিন্ন ধরনের অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

-রবিউল ইসলাম লায়ন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!