
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে নিহত দুটি পরিবার কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত নাগরৌহা গ্রামে গিয়ে দুটি পরিবার হাতে ২৫ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান, প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে নিহত দুটি পরিবারকে ২৫ হাজার টাকা এবং শুকনো খাবার দেওয়া হয়েছে।
প্রসঙ্গতঃ শনিবার সন্ধ্যায় উল্লাপাড়ায় বজ্রপাতে দুই কৃষক মারা যায়। এরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের বেলাল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৪০) এবং একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুহুল হোসেন (২৮)।
-রায়হান আলী-

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান