
বিপদ কখনো বলে কয়ে আসে না,বিপদ আসে হঠাৎ করেই। এই সকল বিপদের মধ্যে অবশ্যই আগুন লাগার ঘটনা হল মারাত্মক বিপদ। এই মারাত্মক বিপদ থেকে প্রাথমিকভাবে কিভাবে রক্ষা পাওয়া যেতে পারে তা হাতে-কলমে দেখালো,নাটোরের নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা।
জানা যায়,উপজেলা জুড়ে বিভিন্ন জায়গায় সচেতনতা কার্যকম করা হচ্ছে,কিভাবে আগুন থেকে রক্ষা পাওয়া যাবে তা নিয়ে। এরই অংশ হিসেবে রবিবার(২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাধনগর বাজারে এমন সচেতনতা কার্যকম করেছে বাহিনীর সদস্যরা। সেই সকল সচেতনতামূলক কার্যকমে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে সহজে নেভানো যাবে দেখানোর পাশাপাশি আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতি দেখানো হয়।
স্থানীয় ব্যাবসায়ী রাকিব হোসেন,টুটুল প্রামানিকসহ অনেকে বলেন,গ্যাস সিলিন্ডার এখন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে। কিন্তু এই সকল গ্যাস সিলিন্ডারে আবার আগুন লাগার ঘটনাও সামনে আসে। সে ক্ষেত্রে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে সহজেই কিভাবে নেভানো যায় তার পদ্ধতির কথা হাতে-কলমে দেখান বাহিনীর সদস্যরা। এমন পদ্ধতি জানতে পেলে আমরা অনেকেই সচেতন হয়েছি।
গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে হাতের কাছে থাকা কাপড় অথবা কম্বল জাতীয় পানিতে ভিজিয়ে তা দিয়ে গ্যাস সিলিন্ডার মুড়ে দিলে সহজেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা যেতে পারে। নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হাবিবুর রহমান বলেন,কিভাবে আগুন থেকে রক্ষা পাওয়া যায় তা নিয়ে আমরা উপজেলা জুড়ে বিভিন্ন জায়গায় সচেতনতা কার্যকম করে যাচ্ছি। আমাদের এই জনসচেতনতামূলক কার্যকম অব্যহত থাকবে।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল