
বগুড়ায় যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে শহরের ঠনঠনিয়া হাড়িপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের নাম মেহেদী হাসান বাপ্পী। তিনি বগুড়া শহর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক লালন হোসেন।
যুবদলের একটি সূত্র জানায়, বাপ্পী এবং সুরুজ নামে যুবদলের নেতার দুই গ্রুপের মধ্যে বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধসহ পূর্ব শত্রুতা ছিল। যার প্রেক্ষিতে আজকের এই হামলার ঘটনা ঘটেছে৷
পুলিশ কর্মকর্তা লালন জানান, বাপ্পীর শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা এখন আশংকামুক্ত।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২