
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক লেবু মিয়া (৮০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের গাঙ্গাইল পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক লেবু মিয়া পাঠানপাড়া গ্রামের মৃত মেওয়া মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাচা-ভাতিজার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে দুই পরিবারের লোকজন দা, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় ভাতিজা মোস্তাকিন (২৫) ধারালো দা দিয়ে তাঁর চাচা আব্দুর রাজ্জাক লেবু মিয়াকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
-শাহজাহান সাজু-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক