
শেরপুর জেলা কারাগার থেকে পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি ফিরোজ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব–১৪। ফিরোজ মিয়া শ্রীবরদীর কলাকান্দার ফটো মিয়ার ছেলে। শেরপুরের শ্রীবরদীর কলাকান্দা এলাকা থেকে আজ সোমবার ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে কারাগারের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন হয় এবং সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদি পালিয়ে যায়। এরপর থেকে জেল পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের একটি দল আজ ভোরে শ্রীবরদীর কলা কান্দায় অভিযান চালিয়ে ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরপুর কারাগার থেকে পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান