
কিশোরগঞ্জ সদরে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে গুলিবর্ষণকারী ইউপি চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত মাসুদ কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ আগস্ট কিশোরগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে গুলিবর্ষণ করেন কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদ। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন তিনি। পরে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
-শাহজাহান সাজু-

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত