
ভারী বর্ষণের কারণে আবারও বাড়তে শুরু করেছে পানি. এতে নতুন করে পানিবন্দি ও বানভাসিরা আতঙ্কিত হয়ে পড়েছেন. টানা ভারী বর্ষণের কারণে অনেক নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। অনেক বাসাবাড়ির আঙিনায় পানি উঠে গেছে। এতে করে আবারও বিড়ম্বনায় পড়েছেন মানুষ। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বন্যার রেশ কাটতে না কাটতেই ভারী বর্ষণে আবারও ভয়াবহ বন্যার কবলে পড়ছে এক রাতের বৃষ্টিতে বাড়তে শুরু করেছে বন্যার পানি। একই সঙ্গে আতঙ্ক বাড়ছে পানিবন্দি ও বানভাসিদের। ফলে আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, নিম্নাঞ্চলগুলো ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে। ডুবে আছে বসতঘর ও সড়ক।গত বেশ কিছু দিন সড়কে পানি একদম ছিল না। সবগুলো শুকিয়ে গিয়েছিল। আবার একরাতের বৃষ্টিতে পুরা রাস্তা এবং বসত ঘর পানির নিচে চলে গেছে। ফলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে।
সরেজমিনে দেখা যায় উপজেলার নাটেশ্বর ইউনিয়ন ঘোষকামতা গ্রামের আনোয়ার হোসেন বলেন, বন্যার পানি আবার বাড়ছে। মানুষ জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। গত বন্যায় আমার প্রায় ২০ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। সব শেষ এখন আর কিছুই বলার নাই। উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা আবুবকর বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাড়িতে এসেছি আজ ২ দিন। অনেক কিছু গুছিয়ে বসবাসের উপযোগী করেছি। গতকালের বৃষ্টিতে এখন আশ্রয়কেন্দ্রে যাচ্ছি। আল্লাহ সহায় নাহলে আমাদের আর কিছুই করার নাই।
সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিস ফাতেমা বলেন, বৈরী আবহাওয়ায় কারণে , ফের বন্যার কবলে পড়ছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গম এলাকায় যোগাযোগ রাখছি। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। মানুষজন আশ্রয়কেন্দ্রে আসছেন। বৃষ্টি না হলে আমাদের বন্যা পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে বলে আমরা আশা করছি।
জেলা আবহাওয়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শুক্রবার দিনে তেমন বৃষ্টি হয়নি। কেবল রাতে হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপের দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। আবার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হচ্ছে। শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত চলছে।জেলা আবহাওয়া অফিস বলছে, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
-মোহাম্মদ হানিফ-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ