
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রবাস থেকে মাইক্রোবাসে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রবাসীসহ ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউপির মাধখোলা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
স্থানীয়রা জানান, ঐ দিন রাতে উপজেলার ডাংরী গ্রামের মো. রিপন মিয়া দীর্ঘদিন পর সৌদি আরব থেকে দেশের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে। ভোরে পরিবারের লোকজন ঢাকা থেকে একটি মাইক্রোবাসে তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসছিলেন।মাইক্রোবাসটি হোসেনপুর-নান্দাইল সড়কের মাধখোলা চৌরাস্তা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে মাইক্রোবাসটি উদ্ধার করে। হোসেনপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-শাহজাহান সাজু-

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত