
গ্রেফতার আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামী ইসমাইল শেখ ওরফে রাসেল শেখ সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর ২নং গলির মৃত সাইফুল শেখের ছেলে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (লে: কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২০১৬ সালের (২৫ জুন) সিরাজগঞ্জের পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী ভিকটিম শামীম শেখ দোকানের বকেয়া টাকা উত্তোলনের জন্য জেলার উল্লাপাড়ায় যায়। ওই রাত ১০টার দিকে তার সঙ্গে দোকানের মালিক ও পরিবারের সদস্যেদের সঙ্গে কথা হয়। পরেরদিন উল্লাপাড়ার বড়হর দক্ষিণপাড়া থেকে দোকান কর্মচারী শামীম শেকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের পিতা মামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
বিষয়টি র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২ এর সদস্যরা বঙ্গবন্ধু সেতুর গোল চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপহরণ, হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামী বিজ্ঞ আদালতের সাজা প্রদানের ১৫ দিনের মধ্যে ইসমাইল শেখ ওরফে রাসেল শেখকে গ্রেফতার করা হয়েছে। এসময় গ্রেফতার আসামীর কাজ থেকে ২টি মোবাইল, ৪টি সিম এবং নগদ ১ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান