
সাম্প্রদায়িত সম্প্রীতি,বৈষম্যহীনতা,সমঅধিকার,অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষে নীলফামারীর ডোমার র্ফামহাটে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮সেপ্টেম্বর) বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপির সেনারায় ইউনিয়ন শাখার আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেনারায় ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডোমার উপজেলা শাখার সভাপতি রিয়াজুল ইসলাম কালু। সেনারায় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তৈয়ব আলী বাবুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডোমার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন।
এসময় সাংগঠনিক সম্পাদক মাসুদ বিনা আমিন সুমন,স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক ইমরানুল হক আনোয়ার, শ্রমিক দলের সভাপতি হাফিজুর ইসলাম হাফিজ,সাধারণ সম্পাদক লাভলু ইসলাম, কৃষক দলের সভাপতি হিরো চৌধুরী ও সোনারায় ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ্য।
-মোঃ রিমন চৌধুরী-

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ