
ভৈরবে মেঘনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন বিএনপি। আজ আজ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা।
এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম ভাঙ্গনে ঘর-বাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠান হারানো ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরন করেন । এ সময় শরীফুল আলম বলেন, নদী ভাঙ্গনে বেশ কিছু ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে গেছে । ভাঙ্গনের ঝুকিঁতে রয়েছে জ্বালানি তেলের ২টি ডিপোঘাট,২টি রেলওয়ে সেতু ও ১টি সড়ক সেতু এবং গুরুত্বপূর্ণ সরকারি খাদ্য ও সার গোডাউনসহ বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা । এসব গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে সরকার যেন ভাঙ্গন রোধে দ্রƒত পদক্ষেপ নেয় সরকারের কাছে সেই দাবী জানান । এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি হাজি মোঃ শাহিন,সাধারন সম্পাদক ভিপি মুজিবুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা ।
-এম আর ওয়াসিম-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল