
সিরাজগঞ্জের ইস্পাহানী কোম্পানীর ডিলারশীপ “মেসার্স শফি স্টোর” এর টাকা নিয়ে পালিয়েগেছে মো: বাবু খান (৩৬) নামের এক ডেলিভারি ম্যান। সে বর্তমানে পালাতক আছে। বাবু খান সয়াধানগড়া উত্তরপাড়া ভাষানী রোডের মো: নূরুল ইসলাম খানের ছেলে। এবিষয়ে ইস্পাহানী কোম্পানীর ডিলারশীপ “মেসার্স শফি স্টোর এর পরিচালক মো: শফিকুল ইসলাম বাদি হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগ ও মো: শফিকুল ইসলাম জানান, সিরাজগঞ্জ শহরস্থ হেলিপোর্ট রোডে মো: শাহেদ এর একটি গোডাউন ভাড়া করে ইস্পাহানী কোম্পানীর ডিলারশীপ নিয়ে “মেসার্স শফি স্টোর” নামক ব্যবসা পরিচালনা করছে। মো: বাবু খান প্রায় এক বছর যাবৎ আমার প্রতিষ্ঠানে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিল।
এমনিঅবস্থা চলাকালীন ২৪ আগস্ট ২০২৪ তারিখ সকাল অনুমান ৯ টার দিকে প্রতিদিনের ন্যায় বাবু নিজ জিম্মায় আমার গোডাউন থেকে প্রায় দুই লক্ষ ৫০ হাজার ৩শত ২৪ টাকার মালামাল ডেলিভারি দেওয়ার জন্য বুঝে নিয়ে যায়। পরবর্তীতে বিকাল অনুমান ৬ টার সময় বাবু গোডাউনে এসে ড্যামেজ প্রোডাক্ট হিসেবে মোট ৫ হাজার ৭শত ৪৩ টাকার মালামাল জমা দিয়া তার খুধা লেগেছে বলে সে হাল্কা নাস্তা করতে চলে যায়। এর পর মালামাল বিক্রির ২ লক্ষ ৪৪ হাজার ৫ শত ৮১ টাকাসহ আমাকে হিসাব দিবে জানিয়ে গোডাউন থেকে বের হয়ে যায়। এর পর থেকে বাবু আর গোডাউনে ফেরত আসে নাই। তাহার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করলে ফোন নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করতে ব্যর্থ হয়। পরবর্তীতে তার বাড়িতে যায়া তার খোঁজ-খবর করলেও তার পরিবারের লোকজন বাবুর কোন খোঁজ-খবর পাওয়া যাচ্ছে না বলে জানায়। এসময় বাবুর বাবা আমাদের বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেয় ও মামলার করবে বলেও হুমকী দেয়।
ইস্পাহানী কোম্পানীর ডিলারশীপ “মেসার্স শফি স্টোর”এর পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, ডেলিভারি ম্যান বাবু খান দির্ঘদিন আমার এখানে কর্মরত ছিলেন। মালামাল বিক্রির ২ লক্ষ ৪৪ হাজার ৫ শত ৮১ টাকাসহ আমাকে হিসাব বুঝিয়ে না দিয়ে টাকা নিয়ে পালিয়েগেছে। সে ফিরে না আসায় তার বাড়ীতে গেলে তার বাড়ীর লোকজন আমাকে গালিগালাজ করে ও হুমকী প্রদান করেন। আমি জীবনের নিরাপত্তার জন্য সিরাজগঞ্জ সদর থানায় একটি জিডি ও লিখিত অভিযোগ দায়ের করেছি। বাবুর সন্ধান কেউ দিতে পারলে তাকে পুরুস্কৃত করা হবে বলে তিনি জানান। এবিষয়ে ডেলিভারি ম্যান মো: বাবু খান এর সাথে মোবাইল ফোনে যোগযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
-হুমায়ুন কবির সুমন-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ