হোম » সারাদেশ » হোমনায় নৌকা ডুবে দুই স্কুলছাত্রী নিহত

হোমনায় নৌকা ডুবে দুই স্কুলছাত্রী নিহত

সোমবার বিকাল সাড়ে চার টায় রামকৃষ্ণপুর কানাইশাহ ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তারা কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ও বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া গ্রামের আবু মূসা ও গোলাম মোস্তফার মেয়ে দুই  জনের নাম সামিয়া আক্তার (১২)।
সোমবার বিকাল চার টায় বিদ্যালয় ছুটি হয়। তারা বাড়িতে যাবার জন্য কানাই লাল সাহার বাড়ি সংলগ্ন খেয়া ঘাট থেকে ৩০-৩৫ জনের সাথে নৌকায় উঠে। মাঝ নদীতে বালুবাহী নৌকার ঢেউ লেগে নৌকা টি তলিয়ে যায়। এসময় অনেক জন সাতার কেটে কিনারে উঠে গেলেও দুজন পানিতে ডুবে যায়। এসময় একজন কে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এছাড়াও এর কিছুক্ষণ পর আরেক জনকে ও মৃত উদ্ধার করা হয়।
হোমনা উপজেলা হসপিটাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
-খন্দকার মেহেদী হাসান-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!