
উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো, দুটি অত্যাধুনিক শটগান, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি। দুটি শটগানের মধ্যে একটি খুবই অত্যাধুনিক। সোমবার (৯ সেপ্টেম্বর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করেছেন।
(ওসি) হুমায়ুন কবির জানান, রোববার সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা এলাকায় একটি নির্মাণাধীন মসজিদের সিঁড়ির নিচে একটি ব্যাগে অস্ত্র দেখে মুসল্লিরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাগজিন ও গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে থানা নিয়ে আসে। দুটি শটগানের মধ্যে একটি খুবই অত্যাধুনিক। পরে যাচাই-বাছাইয়ের পর শটগান দুটি শনাক্ত করা হয়েছে। অস্ত্র দুটি সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গত (৩ সেপ্টেম্বর) সময়ের মধ্যে অস্ত্র জমা না দেওয়ায় শটগান দুটির লাইসেন্স বাতিল হয়ে গেছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে (ওসি) জানিয়েছেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা