
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থী মোঃ শামীম হাসান কে মারধরের অভিযোগে সাবেক এমপি তানভীর ইমাম এবং সাবেক মেয়র এসএম নজরুল ইসলাম এবং ৫০ জনের নাম উল্লেখ করে উল্লাপাড়া মডেল থানায় শিক্ষার্থীর বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছে।
মামলা সূত্রে জানা যায় গত ৭ আগষ্ট পৌর শহরের ঝিকিড়া এলাকার শিক্ষার্থী শামীম হাসান মারধর করা হয়েছে উল্লেখ করে নির্দেশদাতা সাবেক এমপি তানভীর ইমাম কে প্রধান আসামি করে ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও এই মামলায় অন্তত ১৫০ জনের অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা সাব-ইন্সপেক্টর মোঃ রুহুল আমিন বলেন শিক্ষার্থী মারধরের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
-রায়হান আলী-

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার