
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাবলী অবহিতকরণ বিষয়ক জেলা বিএনপি‘র নির্বাহী কমিটি‘র এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এতে সভাপতিত্ব করেন।
বর্ধিত সভায় বক্তব্য দেন বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, আব্দুল আউয়াল আরজু, আব্দুল মোন্নাফ আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, ড্যাব জেলা সভাপতি আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, অ্যাড. সেকেন্দার আজম আনাম, জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিরম্নল ইসলাম ফকু, জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী, জেলা জাতীয়তাবাদী মৎস্য দলের সভাপতি শামীম আহমেদ পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি‘র নেতাকর্মীরা যেকোনো মূল্যে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি কোনো মানুষের প্রতি কোনো ধরণের অন্যায় হলে তা প্রতিরোধ করতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন। বক্তারা আরও বলেন, তারেক রহমান ইতিপূর্বে ভার্চুয়ালি যুক্ত থেকে এসব নির্দেশনা দিয়েছেন। নেতৃবৃন্দ জানান, সংখ্যালঘুরা যাতে কোনোভাবেই লাঞ্ছিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের শানিত্মশৃঙ্খলা বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান