
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সাংবাদিকদের অন্যতম সংগঠন হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কলকাতা টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মোস্তফা কে সভাপতি এবং আনন্দ টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি এম এ রহিমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
৬ সেপ্টেম্বর সন্ধ্যায় হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাব হলরুমে ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে পাঁচ সদস্যের আহবায়ক কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ক্লাবের সিনিয়র সদস্য জিবু খান, মোঃ নজরুল ইসলাম, ও মোঃ লুৎফর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ মিজানুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আসাদ হোসেন রিফাতকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মোঃ মাসুদ রানা কোষাধ্যক্ষ, জাহিদুল ইসলাম জাহিদ প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ ফরহাদ হোসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, সিরাজুল ইসলাম দপ্তর সম্পাদক এবং হযরত আলী সাহিত্য সম্পাদক হিসেবে মনোনীত হন। রিপোর্টার্স ক্লাব এর পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা আগামী তিন বছরের জন্য তাদের দায়িত্ব পালন করবেন।
-মিজানুর রহমান-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান