
বগুড়ার কাহালু উপজেলার জামগ্রামে জমি জমা নিয়ে বিরোধের সংঘর্ষে প্রতিপক্ষের মারপিটে আহত মন্টুর (৬০) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন, উপজেলার জামগ্রাম লয়াপাড়ার মৃত রইচ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬শে আগস্ট জমি জমা নিয়ে প্রতিপক্ষের মারপিটে গুরুতর আহত হন মন্টু মিয়া। তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তাকে সেখান থেকে বগুড়া টিএমএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।গত ০৫ই সেপ্টেম্বর হাসপাতাল থেকে তাহাকে গ্রামের বাড়িতে আনা হয়। গত ০৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে মন্টু মিয়া নিজ বাড়িতে মারা যান।
জানা যায়,উপজেলার জামগ্রাম লয়াপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুস ছালাম এর সাথে একই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে মানিক এর সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৬শে আগস্ট সোমবার সকালে মানিক তার লোকজন নিয়ে জমির আগাছা পরিস্কার ও সার দিতে গেলে আব্দুস ছালাম ও তাহার লোকজন নিয়ে বাধাঁ প্রদান করেন।
এ সময় প্রতিপক্ষ মানিকের লোকজনের মারপিটে মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুস ছালাম, আমানুর ইসলাম, মানিক মিয়া, মৃত রইচ উদ্দিনের ছেলে মন্টু মিয়া, ও মেরাজ, আব্দুস ছালামের ছেলে নৃর হোসেন, ও আমানুর ইসলামের ছেলে সৈকত গুরুত্বর ভাবে আহত হন। আহতদের প্রথমে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয় পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গত ২৭শে আগস্ট নিহত মন্টু মিয়ার সম্পর্কে ফুফাতো ভাই নান্টু বাদী হয়ে কাহালু থানায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। কাহালু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুজ্জামান আহত মন্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ