হোম » সারাদেশ » সিরাজগঞ্জে বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে অভিনব কায়দায় সব্জির বস্তার ভিতরে রাখা ১ হাজার ৮ শ ৫০ পিস নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। শুক্রবার বিকালে ঢাকা-রংপুর মহাসড়কে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, রংপুরের পীরগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে সাইফুল (৪৫) ও একই জেলার মিঠাপুকুর থানার সন্তোষপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে তরিকুল ইসলাম (৩৭)।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার (লেঃ কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে, আসামীরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃদ মোবাইল ফোনের যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় যানবহনে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় সব্জির বস্তার ভিতরে রাখা ১ হাজার ৮শ ৫০ পিচ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাদের আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

-হুমায়ুন কবির সুমন-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!