হোম » সারাদেশ » গণঅভ্যুত্থানের একমাস পূর্তিতে সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ অনুষ্ঠিত

গণঅভ্যুত্থানের একমাস পূর্তিতে সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ অনুষ্ঠিত

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং গণঅভ্যুত্থানের এক মাসপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদী মার্চ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার {৫ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ মোড় হতে এ শহীদী মার্চ শুরু হয়।

এসময় শিক্ষার্থীরা বিরাট মিছিল বের করে আরামনগর বাজার, পৌরসভা মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাচ বাংলা ব্যাংকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন আকুল হোসেন, ফরিদ আহমেদ প্রমূখসহ অনেকে। এসময় বক্তারা আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার
মাগফেরাত কামনা করেন। বক্তরা বলেন, যাদের রক্তের বিনিময়ে এই বিপ্লব সফল হয়েছে, তাদের রক্ত যাতে বৃথা না যায় সেই লক্ষ্যে ছাত্রসমাজকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশটাকে বৈষম্য বিহীন একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়তে হবে। কোথাও কোনো অনিয়ম, দুর্নীতি দেখলে তা রুখে দাঁড়াতে হবে। সাদাকে সাদা
কালোকে বলতে হবে। জনগণের আস্থার জায়গা গড়তে হবে। ছাত্র সমাজের প্রতি মানুষের যে আশা-আকাঙ্খা রচিত হয়েছে তার জন্য দুর্নীতির বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এই গণহত্যাকারীদের বাঁচাতে ফন্দিফিকির করে আসছে। কোথাও কোথাও প্রকৃত হত্যাকারী এবং নির্দেশ দাতাদের সাথে
কিছু নিরপরাধ মানুষকেও জড়ানোর চেষ্টা করছে। কোনো স্বার্থান্বেষী মহলের প্রভাবে আইনী প্রক্রিয়া যাতে বাণিজ্যিকীকরণ না  হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ছাত্রসমাজ প্রতিটি হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার প্রত্যাশা করে।

-সোলায়মান বাবু-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!