
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা পদ্ধতি সংস্কার সম্পর্কে দাবি তুলে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন রুহানির সঞ্চালনায় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ, শিক্ষার্থী আফরিন জান্নাত আখিঁ, রুমানা আক্তার তৃণা, রবিন ও সহিদ চৌধুরীসহ অনেকেই বক্তব্য রাখেন। এসময় বক্তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা পদ্ধতি সংস্কারের বিভিন্ন দাবী তুলে ধরেন।
-রবিউল হাসান লায়ন-

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ