হোম » সারাদেশ » গাইবান্ধায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় 

গাইবান্ধায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় 

গাইবান্ধা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন গাইবান্ধার নবাগত পুলিশ সুপার মোঃ মোশাররফ হোসেন পিপিএম। 
৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে জেলা পুলিশ গাইবান্ধার আয়োজনে পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে জেলায় কর্মরত সাংবাদিকরা নানান বিষয় তুলে ধরেন এবং পুলিশ সুপার সেই সকল বিষয়ের পাশাপাশি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবনে মিজান, মোঃ ইব্রাহিম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, ধ্রুব জ্যোতির্ময় গোপ, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
-শাহজাহান সিরাজ-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!