
নাটোরের নলডাঙ্গায় খুলনা থেকে চিলাহাটি গামী সিমান্ত এক্সপ্রেসের নিচে কাটা পরে শাকিল হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেম্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল হোসেন উপজেলার মহিষমাড়ি এলাকার সেকেন হোসেনের ছেলে।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মোঃ ইমদাদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে, খুলনা থেকে চিলাহাটি গামী সিমান্ত এক্সপ্রেসের নিচে কাটা পরে শাকিল হোসেন(২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২