হোম » সারাদেশ » কিশোরগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

কিশোরগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর আলম (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর হাওরে এ ঘটনা ঘটে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত জাহাঙ্গীর আলম অষ্টগ্রাম সদর ইউনিয়নের আড়ারপাড় গ্রামের মো: আরজুদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হাওরে মাছ শিকারের জাল ফেলে রাখেন বাহাদুরপুর বড়হাটি গ্রামের হারিছ মিয়া। বুধবার সকালে তার শ্যালক জাহাঙ্গীরকে নিয়ে নৌকা দিয়ে জাল তুলতে যান। জাল তোলার সময় নৌকায় বসে ছিল জাহাঙ্গীর। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এ সময়, বজ্রপাতে জাহাঙ্গীর নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে, স্বজনরা ও অন্যান্য জেলেরা অনেক খোঁজাখুঁজি করে জাহাঙ্গীরকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
-শাহজাহান সাজু-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!