
ইয়াবা কারবারে বিতর্কিত সাবেক এমপি আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাহউদ্দিনকে আটক করেছে র্যাব। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, ইহরাম বেধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন সালাউদ্দিন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় অর্থাৎ আকাশে উড়াল দেয়ার ঠিক কিছুক্ষণ আগে গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটে অভিযান চালায় র্যাব। তখন ইহরাম বাধা অবস্থাতেই তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল।
র্যাব ১৫ এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ওমরাযাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পালানোর চেষ্টা করেন তিনি। তিনি গায়ে ইহরামের পোশাক পরেছিলেন। তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
কথিত রয়েছে ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদির সব অবৈধ উপার্জনের ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন এই সালাহউদ্দিন।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২