হোম » সারাদেশ » জামালপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাধারন সভা অনুষ্ঠিত

জামালপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাধারন সভা অনুষ্ঠিত

স্বাধীনতার অতন্দ্র প্রহরী জামালপুর জেলার সকল প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে সভার সভাপতিত্ব করেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল জেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান হিরু, বীর মুক্তিযোদ্ধা মো.জালাল উদ্দিন, আবুল হোসেন, হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, আলাল উদ্দিন, নাজিম উদ্দিন প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধারাসহ তাদের সন্তানরা  উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশে প্রকৃত মুক্তিযোদ্ধার বাহিরে  যারা মুক্তিযোদ্ধার খাতায় নাম লিখে ভাতার অন্তর্ভুক্ত হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসছেন তাদের বাছাই করার এখনই সময়। এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য আজ প্রকৃত মুক্তিযোদ্ধারা অসম্মানিত হচ্ছে। তাই ভুয়া মুক্তিযোদ্ধাদের চুড়ান্ত তালিকা করে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

-রবিউল হাসান লায়ন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!