
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের পাঠানটারি এলাকায় আলিফ ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিন্দুর্না চরে এ দুর্ঘটনা ঘটে। শিশু আলিফ ওই এলাকার মিন্টু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আলিফ ও তার বাবা-মাসহ নৌকা যোগে তিস্তা নদীর চরে ঘাস কাটতে যান। আলিফ এক-সময় তিস্তা নদীর পারে খেলতে গিয়ে পানিতে পড়ে যান। পরে খোঁজাখুঁজি করার পর একপর্যায়ে তিস্তা নদীতে তার মরদেহ ভেসে ওঠে, পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি স্থানীয় থানায় অবগত করা হয়েছে।
-মিজানুর রহমান-

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী