হোম » সারাদেশ » বগুড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন: রয়েছে পাল্টা অভিযোগও

বগুড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন: রয়েছে পাল্টা অভিযোগও

বগুড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন বগুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড এর চেলোপাড়ার বাসিন্দা সবুজ ব্যাপারী। রয়েছে পাল্টা অভিযোগও অভিযুক্তদের। ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে একই এলাকার আজাদ ও তার সন্ত্রাসী বাহিনী জনি,  কাউসার, রাফসানসহ অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার বিচার চেয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে হামলায় আহত সবুজ ব্যাপারীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সোহেলী আক্তার। 
সাংবাদিক সম্মেলনে উল্লেখ করা হয় যে, গত ৩০ আগষ্ট শুক্রবার উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসায় ৬ং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-১ এর উদ্যোগে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয় এবং উক্ত প্রতিবাদের মূল বিষয় ছিল মাদক বিক্রি, চাঁদা, নেশা, জমি দখল, ভূমি দস্যু ও ছিনতাই রোধ করা। এতে কিছু দুষ্কৃতিকারী লোকের স্বার্থে ব্যঘাত ঘটে বলে জানানো হয়। এরই পরিপেক্ষিতে মোঃ আরজু বেপারী একজন মুরব্বি হিসাবে এর প্রতিবাদ করলে তখন আজাদ এর সন্ত্রাসী বাহীনি পরবর্তীতে আনুমানিক রাত ১০:৩০ টায় মোঃ আরজু বেপারীর বাসায় হামলা চালায় এবং মারধর করে। তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী বাহীনিরা লোকজনকে তাদের হাতে থাকা ধাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে, এছাড়া মোঃ আরজু বেপারীর ছেলে মোঃ জনিকে ধাড়ালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এসময় জনির ফুফাতো ভাই মোঃ টপিকে রাম দা দিয়ে মাথায় আঘাত করে। এছাড়াও বাড়ির মহিলাদের নির্যাতন ও মারধর করা হয় বলে উল্লেখ করা হয়। বিষয়টি প্রসাসনের দৃষ্টি আকর্ষন করছি এবং উক্ত বিষয়ে প্রসাশনের কাছে তারা সঠিক বিচার প্রার্থনা করা হয় সাংবাদিক সম্মেলনে ।
অপরদিকে বিষয়টির সত্যতা নিশ্চিতে অভিযুক্ত আজাদ ও তার পুত্রবধূ হানিফা আক্তার জানান , তার (আজাদ) তিন সন্তানই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। একই সাথে তিনি দীর্ঘদিন যাবৎ আওয়ামী সরকারের মিথ্যা মামলার শিকার হয়েছেন। কিন্তু আওয়ামী সরকারের দোসররাই আমার সন্তানরা ছাত্র আন্দোলনের যোগ দেয়ার কারণে আমাদের উপর মিথ্যাচার করে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে। মোঃ আজাদ এর পুত্র নাজমুল হুদা রাফিদ তার উপর সন্ত্রাসী হামলায় জানান, সন্ত্রাসী হামলার শিকার হলাম অথচ আমাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।
-রায়হানুল ইসলাম-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!