হোম » সারাদেশ » কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের মিঠামইনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের সাহেবনগর পূর্বপাড়ায় ঘটনাটি ঘটে।
খালের পানিতে ডুবে মৃত্যুবরণ করা দুই শিশু হলো সাহেবনগর পূর্বপাড়া গ্রামের জোবায়ের আহমেদের মেয়ে তাসমিয়া আহমেদ নিশাত(৫) ও  মহিবুর রহমানের মেয়ে রাফিয়া তানহা  (৪)। তাসমিয়া আহমেদ নিশাতের চাচা উবায়দুল হাসান কামরুল জানান, সকালে বাড়ির পাশে খেলা করছিল নিশাত ও তানহা।
এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের একটি খালে নামে তারা। পরে খালের পানিতে ডুবেই মৃত্যু হয় তাদের। মৃত্যুর পর প্রথমে নিশাতের লাশ ভেসে উঠলে স্থানীয়দের নজরে আসে। নিশাতের লাশ উদ্ধার করতে খালে নামার পরে সেখানে পাওয়া রাফিয়া তানহার লাশ। একসঙ্গে দুটি শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
-শাহজাহান সাজু-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!