
কুষ্টিয়ার মিরপুর নওদা খাঁড়ারা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও বন্যার্তদের জন্য দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১লা সেপ্টেম্বর) বিকেল ৫টায় নওদা খাঁড়ারা ঈদগা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বহলবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক সাবেক সভাপতি তসিকুল ইসলাম মালিথার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২ নং বহলবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাহবুব আলম খোকন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জুলফিকার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক ফিরোজ কবির মিঠু, বহলবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির এরশাদ, সুজন মন্ডল, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ সেন্টু গার্ড, আমিরুল ইসলাম দরবার, ২ং ওয়ার্ডের সাবেক সেক্রেটারি হাফিজুল মন্ডল, সাংবাদিক সোহরাব হোসেন, আল মাহাদী, জাহিদ হাসান প্রমুখ।
-জাহিদ হাসান-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক