
জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার বিকেলে জয়পুরহাট মাছুয়া বাজার মসজিদে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলের করা হয়।
আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।
বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, শহর থানা বিএনপির আহবায়ক মতিউর রহমান, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, আব্দুল গফুর মন্ডল,জেলা বিএনপির সাবেক সদস্য বিশিষ্ট্য ব্যবসায়ী শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, জেলা যুবদলের আহবায়ক এটি এম শাহনেওয়াজ কবীর শুভ্র, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তাঁতী দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য বেলায়েত হোসেন বেনু, আতিকুর রহমান সোহাগ, ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রাইসুল ইসলাম রিপন প্রমুখ । দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা লোকমান হোসেন।
দেশের দক্ষিণাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্ত ভাবে পালন করার সিদ্ধান্ত নেয় বিএনপি । কর্মসূচিতে জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদদের স্মরনে দোয়া করা হয়।
-জয়পুরহাট প্রতিনিধি-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল