
নওগাঁর পোরশা উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ তৌফিকুর রহমান চৌধুরী পোরশা উপজেলার দলীয় অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
আজ সকাল দশটায় তৌফিকুর রহমান চৌধুরীর বৈঠকখানায় পোরশা মডেল প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগের শাসনামলে তিনি মিথ্যা হয়রানি মূলক মামলার শিকার হয়েছেন এবং করা হয়েছে বিভিন্নভাবে নির্যাতন। এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা আমাদের কে বিভিন্ন হয়রানি মূলক মিথ্যা মামলায় জড়িয়ে ঘরছাড়া করেছিলেন।
আমার বাবার মৃত্যুর জানাজার নামাযে ও চুরি করে উপস্থিত হইতে হয়েছে। পুলিশের ভয়ে বাড়িতে ঘুমাতে পারিনি। শুধু না তাই নয় উপজেলার সকল বিএনপি নেতা কর্মীরা ও বাড়ি ঘর পরিবার ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে। তবুও আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি ।আমরা নির্যাতনের রাজনীতি করি না। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপজেলার বিএনপি’র দলীয় কার্যক্রমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে সে মোতাবেক আমরা এ দলটিকে এই উপজেলায় সাজিয়ে তুলব। তাছাড়া আমরা প্রত্যেকটা ইউনিয়নে মিটিং করব সবার মতামত নিব এবং তারা যেভাবে বলবে সেভাবে কমিটি তৈরি করব। মতবিনিময় সভায় মডেল প্রেসক্লাবের সভাপতি আমির উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দিন, সদস্য ইউসুফ আলী, তোফাজ্জল হোসেন ও আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
-পোরশা (নওগাঁ) প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক