
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরীর দক্ষিণ থেকে খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়া পর্যন্ত যমুনা নদীতে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনে শত শত বিঘা কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আর মাত্র ৪০-৫০ মিটার পর্যন্ত নদী গর্ভে বিলীন হলে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত নদী ভাঙ্গন রক্ষা ব্লক সেটিং ভাঙ্গনের কবলে পড়বে। ব্লক সেটিংয়ে ভাঙ্গন শুরু হলে বিভিন্ন গ্রাম নদী গর্ভে বিলীন হবে।
সদর উপজেলার পাঁচঠাকুরী থেকে ব্রাহ্মণবয়ড়া পর্যন্ত নদী ভাঙ্গন রক্ষা করার জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার (৩১ আগস্ট) সকালে মানববন্ধন করেছে এলাকাবাসী।
ভাটপিয়ারী গ্রামের ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জহুরুল ইসলাম দুলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আমির হোসেন, সাংবাদিক জাকিরুল ইসলাম সান্টু, শেখ মো: এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারুক আহমেদ, হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, সেলিম রেজা, মাসুদ রানা, এলাকার মুরুব্বি চাঁদ হোসেন, শহিদুল ইসলাম, ওয়াদুদ বাচ্চু, আনোয়ার হোসেন, আল মাহমুদ, আব্দুস সাত্তার, হায়দার আলী, মনা, নাজমুল ইসলাম, রবিউল, রোমান, আয়নাল, মঞ্জিল, বদি, ইব্রাহিম, আবু সাইদ ও শওকত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচঠাকুরী থেকে খোকশাবাড়ি পর্যন্ত শত শত বিঘা নদীর গর্ভে কৃষি জমি বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে কৃষি জমিতে লাখ লাখ টাকা ইক্ষু নদী গর্ভে চলে গেছে। নদী ভাঙ্গন এখন রোধ করা হলে অচিরেই আমাদের গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাবে। বাড়িঘর ভাঙ্গনে আমরা এলাকাবাসী নি:স্ব হয়ে যাব। বর্তমান সরকারের অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট জরুরীভাবে বর্তমানে ভাঙ্গন রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ও ভবিষ্যতে নদী ভাঙ্গণরোধ করতে স্থায়ী বাঁধের দাবী জানান বক্তারা।
-হুমায়ুন কবির সুমন-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান