
বগুড়ার আব্দুল মজিদ আকন্দ (৫৮)। তিনি পেশায় ছিলেন বগুড়া জেলা আনসারের পৌর কমান্ডার। মানবজীবন কখনো সুখের কখনো দুঃখের। অসাবধনার কারণে তার পরিবারে নেমে এসেছে হৃদয়বিদারক ঘটনা। দুঃখে শোকে মাতয়ারা তার সুখের সংসার। তিনি আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
নিহত আব্দুল মজিদ আকন্দ আজ সকাল ১০টার দিকে উপজেলার পৌর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। তিনি ঐ এলাকার মৃত শুকুর আকন্দের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন বাড়িতে কেউ না থাকায় আনসারের পৌর কমান্ডার আব্দুল মজিদ রাইস কুকারে ভাত রান্না করার জন্য বৈদ্যুতিক সকেটে সংযোগ দিতে যায়। তখন অসাবধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। ঘটনাস্থলের স্থানীয়রা আব্দুল মজিদকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদ আকন্দকে মৃত বলে ঘোষণা করে। ধুনট থানার ভারপ্রাপ্ত ওসি সৈকত হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক