
জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ থাকা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ও ধলেশ্বরী ট্রেন চালুর দাবিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার (২৮ আগস্ট) বিকেলে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ‘প্রিয় সরিষাবাড়ী গ্রæপ’ ও সরিষাবাড়ীর সর্বস্তরের জনগনের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত জুলাই মাসে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস-৭৯৯ ট্রেনটিকে অনিদির্ষ্টকালের জন্য বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। পরবর্তীতে সেই ট্রেনের রেক ব্যবহার করে পারবত এক্সপ্রেস ট্রেন হিসেবে ঢাকা হতে সিলেট রুটে চলাচলের পায়তারা করা
হচ্ছে।
এছাড়াও ধলেশ্বরী মেইল-৮০০ ট্রেনটিও দীর্ঘ সময় বন্ধ হয়ে আছে। এতে ঢাকা-ভূঞাপুর লাইনের সকল যাত্রী বিশেষ করে সরিষাবাড়ী, জাফরশাহী, যমুনা সার কারখানাসহ বিশাল জনগোষ্ঠীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে বন্ধ হয়ে যাওয়া ট্রেন দুটি চালুসহ আট দফা বাস্তবায়নের দাবী জানানো হয। দাবি সমূহ- ১. অনতিবিলম্বে ৩৬ ঘন্টার মধ্যে জামালপুর এক্সপ্রেস ধলেশ্বরী এক্সপ্রেস চালু করার বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে অফিসিয়াল নোটিশ দিতে হবে। ২. ধলেশ্বরী এক্সপ্রেস এর জন্য নির্দিষ্ট ইঞ্জিন বরাদ্দ দিতে হবে এবং পূর্বে সিডিউল অনুযায়ী ১২: ৪০ মিনিটের সিডিউলে দিতে হবে। ৩.
আন্তঃনগর যমুনা ও অগ্নিবীণা ট্রেনের রেক পরিবর্তন করতে হবে, ৪. পুরাতন সকল কাঠের এবং ইস্পাতের পরিবর্তন করে কনক্রিটের শ্লিপার
সাতে হবে ৫. প্রস্তাবিত ডাবল লাইনের কাজ দ্রুত সময় শেষ করতে হবে, ৬. ঢাকা তারাকান্দি সেকশনে আরো টেন সংযোজন করতে হবে এবং
সকাল ১০ টায় ঢাকা অভিমুখী ট্রেন দিতে হবে অর্থাৎ সিডিউল পরিবর্তন করতে হবে, ৭. প্রস্তাবিত সরিষাবাড়ী স্টেশনের কাজ দ্রুত শেষ করতে হবে এবং জামালপুর সরিষাবাড়ী সেকশনে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে, ৮. টিকেট কালোবাজারি এবং সকল প্রকার রেলওয়ে দূর্নীতির বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবহার করতে হবে।
মনববন্ধনে বক্তব্য রাখেন, জাহিদ হাসান মামুন, জাকারিয়া ইসলাম মিনহাজ, সোহাগ মিয়া, আরিফুল ইসলাম, নবীন আহসান জিতু, মনির হোসেন, সেজনু সরকার, জাওয়াত হোসেন প্রমুখ। মানববন্ধনে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ