
শেখ হাসিনার ষড়যন্ত্রেই বাংলাদেশে কৃত্রিম বন্যার সৃষ্টি করেছে ভারত। শেখ হাসিনার কথায় ভারত কোন প্রকার আগাম বার্তা না দিয়ে বাংলাদেশের দিকে পানি ছেড়ে দিয়ে ফেনীতে যে বন্যার সৃষ্টি করেছে। এ বন্যা শেখ হাসিনার ষড়যন্ত্রের কারনেই ভারত বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে পানিতে তলিয়ে দিতে চাইছে। বুধবার সকালে ফেনীর দাগনভূঞা উপজেলায় বন্যার্তদের মাঝে উপহারসামগ্রী বিতরণকালে এ মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব।
এসময় কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাজুল করিম বাদরু, সাবেক যুগ্ন সম্পাদক আবু সুফিয়ান ভিপি দুলাল, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি শাহিন আকবর, ফেনী জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, সাইফুর রহমান রতন, উপজেলা শ্রমিকদলের সভাপতি কামাল হাজারী, যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলু ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু প্রমুখ।
-মোঃ আবদুল মুনাফ পিন্টু-

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার