
বগুড়ার পৌর শহরে ৮ তলা ভবনের একটি ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে সাবিরা ইয়াসমিন (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গত মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় শহরের জলেশ্বরীতলা এলাকার নূর মসজিদের পিছনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত সাবিরা ইয়াসমিন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং শিবগঞ্জের মহাস্থান এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু। নিহতের পরিবারের বরাত দিয়ে কাউন্সিলর হিরু জানান, জলেশ্বরীতলা নূর মসজিদের পিছনে নুসরাত হোম নামে একটি ৮ তলা ভবনের ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকেন সামিরার পরিবার।
সন্ধ্যা ৬টার দিকে ওই ফ্ল্যাটে ছাদের রেলিং এ হেলান দিয়ে সে তার মায়ের সাথে গল্প করছিল। এসময় অসাবধানতাবশত সাবিরা রেলিং থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। সাবিরার মরদেহ তার গ্রামের বাড়ি মহাস্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফইম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
-বগুড়া প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক