
রাজশাহী জেলার বাঘা উপজেলায় প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার (২৬ আগস্ট) বাঘা উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। উক্ত ক্লাবের সভাপতি ডা আব্দুল গফুর প্রামানিকের মৃত্যু ও প্রেস ক্লাবের কমিটির মেয়াদ শেষ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
উক্ত সভায় দৈনিক যায়যায়দিন ও নতুন প্রভাত এর বাঘা উপজেলা প্রতিনিধি এস এম নাজিম উদ্দিনকে আহ্বায়ক ও দৈনিক ভোরের পাতার বাঘা উপজেলা প্রতিনিধি তুষার ইমরানকে সদস্য সচিব করে উপস্থিত সকলের সম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন দৈনিক ’গণমানুষের আওয়াজ’ এর সিনিয়র রিপোর্টার আবুল হাশেম, আব্দুল মান্নান (দৈনিক দেশ প্রতিদিন), মো রবিউল ইসলাম (দৈনিক বাংলাদেশ দিনকাল), মুজাহিদুল ইসলাম (দৈনিক সময়ের কণ্ঠ), কামরুল ইসলাম ( লালপুর বার্তা) এছাড়াও আরো অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।
এই আহবায়ক কমিটি আগামী তিন মাস (৯০ দিন) এর মধ্যে যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্যপদ প্রদানের উদ্যোগ নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
-আবুল হাশেম-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ