
নাটোরের নলডাঙ্গার হালতি বিলের অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকার করার সময় তিন লক্ষাধিক টাকা মূল্যের শতাধিক হুইল-বর্শি জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার(২৬ আগষ্ট) দুপুর ৩টার দিকে উপজেলার হালতি বিলে অভয়াশ্রম(টাংকি)অভিযান পরিচালনা করে এ হুইল-বর্শি গুলো জব্দ করা হয়। শতাধিক হুইল-বর্শির অনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা। পরে জব্দকৃত হুইল-বর্শিগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আশিকুর রহমান। এসময় নাটোর জেলা মৎস কর্মকতা,ড. মোঃ আবুল কালাম আজাদ, নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, নলডাঙ্গা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো.আল ইমরান আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
-মোস্তাফিজর রহমান-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান