হোম » সারাদেশ » জয়পুরহাটে বাল্য বিয়ে : বরের কারাদন্ড

জয়পুরহাটে বাল্য বিয়ে : বরের কারাদন্ড

জয়পুরহাটে বাল্য বিয়ের ঘটনাকে কেন্দ্র করে বরের এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে শহরের সাহেবপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত এ সাজা নিশ্চিত করেন। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো: মোরশেদুল ইসলাম। দন্ডপ্রাপ্তরা হলেন সাহেবপাড়া এলাকার ফয়জুল হকের ছেলে নাহিদ হাসান, তার খালা রুমা ও মেয়ের মা সাজেদা।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, জয়পুরহাট শহরের সাহেবপাড়া এলাকায় দ্বিতীয় শ্রেণির ১২ বছর বয়সী এক ছাত্রীর সাথে একই এলাকার ২২ বছরের নাহিদ হাসানের বাল্যবিয়ের খবর দেন স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে যৌথভাবে সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় বরকে ১ মাস, তার খালাকে ১৫ দিন ও মেয়ের মাকে ১৫ দিনের কারাদ- দেওয়া হয়। পরে বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
-জয়পুরহাট প্রতিনিধি-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!