
শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন উন্নয়নের নামে টাকা উত্তোলন করে আত্যসাৎ কোচিং বানিজ্যসহ নানা অনিয়ম দূর্নীতির অভিযোগে বাংলাহিলি পাইলট স্কুল আ্যন্ড কলেজের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ সাধারন শিক্ষার্থীরা।
আজ (২৫ আগস্ট) রবিবার দুপুরে বিদ্যালয়টির শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।
এসময় তারা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী করে বিভিন্ন ¯স্লোগান দিতে থাকেন। একঘন্টা অবস্থান করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের দাবী দাওয়ায় বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এবং ওই সময় পর্যন্ত সে বরখাস্ত থাকবে এমন ঘোষনা দিলে শিক্ষার্থীরা আবারো ফিরে যান।
অচিরেই বিষয়টি তদন্ত করে সমাধান করা না হলে আবারো আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।
-হিলি প্রতিনিধি-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল