
জামালপুরে জমির মালিকানা নিয়ে অসত্য ও বিভ্রান্তিম‚লক তথ্য পরিবেশনের অভিযোগ করেছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
আজ দুপুরে শহরের নাওভাঙ্গা চরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস চত্বরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিবার্সিটির ট্রেজারার প্রফেসর জাওয়াদুল হক, রেজিস্টার গোলাম মওলা ও আইন বিভাগের চেয়ারম্যান আবুল হাসানাত ইবনে আবেদীন।
আইন বিভাগের চেয়ারম্যান আবুল হাসানাত ইবনে আবেদীন বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির জন্য শহরের নাওভাঙ্গা চরে মোট ৪৫টি দাগে সাড়ে ১৬ একর জমি ৯৯ বছরের জন্য লিজ ও প্রায় ৯ একর জমি সাব কবলা দলিলমূলে ক্রয় করে। সেখানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ চলছে। কিন্তু স্থানীয় একটি কুচক্রী মহল বিশেষ মহলের প্ররোচনায় এই জমি নিয়ে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে এসব অপপ্রচার বন্ধের দাবি জানান ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ