
কিশোরগঞ্জের মেঘনা, ধনু ও ঘোড়াউত্রা নদীতে ভারতের থেকে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মতিউর রহমান বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানান ইটনা বাজারে ধদনু নদীতে ১১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
এছাড়া ভৈরব বাজারে মেঘনা নদীর পানি ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এখনও পানির স্তর বিপদ সীমার নিচে রয়েছে। উজান থেকে আসা পাহাড়ি ঢলে হাওর উপজেলা ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, করিমগঞ্জ উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। অব্যাহত পানি বৃদ্ধি হতে থাকলে কিশোরগঞ্জে বন্যার আশংকা দেখা দেবে। এদিকে জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, আগাম বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে। প্রত্যেক উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। হাওর এলাকায় কোন ফসল না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে বলেও জানান তিনি।
-শাহজাহান সাজু-

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ