
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার প্রশাসকের দায়িত্ব পেয়েছেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী।
নিয়োগকৃত প্রশাসক স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২(ক) এর উপ-ধারা ৩ মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। প্রশাসকরা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পালন করবেন এ দায়িত্ব।
মোহাম্মদ আলী সিদ্দিকী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বপালন করছেন। এর আগে সোমবার সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এক আদেশে আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টুসহ সারাদেশের মেয়রগণকেই অপসারণ করা হয়।
আলফাডাঙ্গা পৌর নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, ‘পৌর প্রশাসক মহোদয় এখনো অফিস করেননি। তবে চিঠির মাধ্যমে পৌরসভার কর্মকাণ্ড শুরু করেছেন।’
-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক