
এলাকাবাসী জানান,দিনাজপুরের হিলি শহর থেকে ৩ কিলোমিটার পূর্বে জালালপুর গ্রাম।সেই গ্রামে জন্ম নেয় রুবেল মিয়া। সে ভালোভাবেই চলছিল কিন্তু তার হঠাৎ করে জীবনে নেমে আসে অন্ধকার জীবন। একটি দুর্ঘটনায় তার দুই হাত কাটা পড়ে যায়,তারপরও থেমে নেই সে। জীবনের অন্তীমপথ শুরু করে নতুন করে। কারও কাছে সাহায্য না চেয়ে নিজে বাড়িতে বসে না থেকে রাখাল হয়ে মাঠে ছাগল চড়াতো। প্রত্যেকদিন সকালে উঠে ১০ থেকে ১৫টি ছাগল মাঠে নিয়ে যান ঘাস খাওয়াতে। আবার সেগুলো বিকালে নিয়ে বাড়ি ফিরেন।এভাবে চলে তার জীবন। তার বয়স ৩৭ বছর হলেও মিলেনা সহধর্মিণী। তবে এইবার গ্রামের সহযোগিতায় বিয়ে সম্পন্ন হলো তার। ঢাকঢোল পিটিয়ে নাচে গানে আনন্দে মাতোহারা হয়ে উঠে গ্রাম বাসী। দেখতে ভীর করে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষরা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২