হোম » সারাদেশ » পলাশ কে আহ্বায়ক করে তজুমদ্দিন প্রেসক্লাবে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন

পলাশ কে আহ্বায়ক করে তজুমদ্দিন প্রেসক্লাবে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন

ভোলার তজুমদ্দিন প্রেসক্লাবে ফখরে আজম পলাশকে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি হেলালউদ্দিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে চলমান কমিটি বিলুপ্ত করে সিনিয়র সদস্য ওমর আসাদ রিন্টুকে প্রেসক্লাবের অগ্রগতি অব্যাহত রাখা ও পরবর্তী কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, আহবায়ক ফখরকে আজম পলাশ, যুগ্ন আহবায়কগন হলেন, আঃ হালিম, সাইদুল হক মুরাদ, হেলালউদ্দিন লিটন, মোঃ ফারুক, আকতার হোসেন হাওলাদার, আরিফ হোসেন।
সাধারণ পরিষদের প্রথম অধিবেশনের সভায় পবিত্র কোরআন তেলওয়াত করেন সাবেক সাধারণ সম্পাদক হেলালউদ্দিন লিটন। অনুষ্ঠানটি সঞ্চালন ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক এম,নুরনবী।
এসময় আলোচনায় আরো অংশ গ্রহণ করেন প্রেসক্লাব সাবেক সভাপতি রফিকুল ইসলাম সাদী, গাজী আবদুল জলিল, সিনিয়র সদস্য অধ্যক্ষ মাইনুদ্দিন, হাজী সাইদুর রহমান রিপন,মিজানুল কবির, সাবেক সম্পাদক শরীফ আল আমিন, তরুন চন্দ্র দাস, সদস্য মনির নয়ন, সাদির হোসন রাহিম, আঃ হান্নান, ফরিদ উদ্দিন,কামাল উদ্দিন,রুবেল চক্রবর্তী,ইলিয়াস সানী,মেহেদী হাসান মামুন,ফারহান উর রহমান সময় প্রমুখ।
-মেহেদী হাসান মামুন-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!