হোম » সারাদেশ » চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার কার্যালয় শুভ উদ্বোধন হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বিকাল ৪টায় ইউনিয়নের দরগাহ রাস্তা মাথায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী। আরো উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দু রহিম,লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মোহাম্মদ মানিক,উপজেলা কৃষক দলের আহ্বায়ক মহিউদ্দিন ফুতু ।

কাকারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীনের সার্বিক ব্যবস্থানায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির  দপ্তর সম্পাদক সোআইবুল ইসলাম এমএ। যুবদল সভাপতি নুরুল হুদা রানা,ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মো: মূছা,সাবেক ছাত্রদল সভাপতি আলহাজ্ব মো: আইয়ুব, ইউনিয়ন যুবলদলের সাংগঠনিক সম্পাদক মো: বেলাল উদ্দিন, সুরাজপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সিরাজুল মোস্তফা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহরিয়ার খান বাপ্পারাজ। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরহান উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইব্রাহিম চৌধুরী মনু মিয়ার সন্তান মো: নোমান, নুর মোহাম্মদ ফুতু,নুরুল আলম,মো: হাবিবুল্লাহসহ বিভিন্ন স্তরের শতাধিক  নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

-এইচ এম রুহুল কাদের-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!