
বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে হাসিনা বেওয়া (৫০) নামের এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তারই সৎ ছেলেদের বিরুদ্ধে। গত ১৪ আগষ্ট বুধবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধা ওই গ্রামের মৃত আফসার আলীর ২য় স্ত্রী। এঘটনায় হাসিনা বেওয়া বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও বাদি সূত্রে জানা যায়, মধুপুর গ্রামের মৃত আফসার আলী প্রথম স্ত্রী ৪ সন্তান রেখে মারা যাওয়ার পর তিনি হাসিনা বেওয়াকে বিয়ে করে। দ্বিতীয় বিয়ের পর হাসিনা আফসার দম্পতির ঘরেও একটি কন্যা সন্তান রয়েছে। গত বছর পাঁচেক পূর্বে আফসার আলী মারা যাওয়ার পর তার সম্পত্তির মালিক হন ৪ ছেলে, ১ মেয়ে সহ তার দ্বিতীয় স্ত্রী। কিন্তু আফসার আলী মারা যাওয়ার পর থেকে গত ৫ বছর ধরে তার ছেলেরা সৎ মাকে জমি না দিয়ে ভোগদখল করে আসছিলেন। আফসার আলীর প্রথম পক্ষের সন্তানরা তার সৎ মাকে ভরনপোষণও করেন না। এভাবে অভাব অনটনে দিন কাটছিলেন হাসিনা বেওয়ার। যখনই তিনি স্বামী ওয়ারিশ সূত্রের জমির ভাগ চাইতে যেতেন তখন সবাই মিলে হাসিনা বেওয়ার উপর জুলুম নির্যাতন করতেন। অনেক সময় নির্যাতন এমন হতো যে বৃদ্ধা হাসিনা বেওয়াকে ঘরে আবদ্ধ করে রাখতেন তার সৎ ছেলেরা। সম্প্রতি একই বিষয় নিয়ে হাসিনা বেওয়া তার সৎ ছেলেদেরকে তার ও মেয়ের সম্পত্তির ভাগ চাইতে গেলে সৎ ছেলেরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে আহত করে এবং হাসিনা বেওয়ার জমি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া চেষ্টা করে। পরে হাসিনা বেওয়ার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এবিষয়ে হাসিনার সৎ ছেলে জাহাঙ্গীর আলম জানান, আমাদের নামে থানায় কোন হয়েছে কিনা তা আমার জানা নেই। তবে লোকমুখে শুনেছি আমার সৎ মা সেনা ক্যাম্পে গিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সেনা সদস্যরা তাকে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সমাধানের কথা বলেছে। জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে সৎ মায়ের সাথে দেড় বছর আগের একটি মামলা আদালতে বিচারধীন আছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, বৃদ্ধা মহিলাকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা