হোম » সারাদেশ » কক্সবাজার সমুদ্র  সৈকতে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ  উদ্ধার

কক্সবাজার সমুদ্র  সৈকতে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ  উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী আতহার নূর কাইফের (১৮) মরদেহ ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ আগষ্ট) সকালের দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার হয় বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
আতহার নূর কাইফ উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে। সে এ বছর কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী অংশ নিয়েছিল।
স্থানীয়দের বরাতে পুলিশ সুপার মনজুর মোরশেদ জানান, শুক্রবার সকালে আতহার নূর কাইফ তার এক খালাত ভাই ও খালাত ভাইয়ের এক বন্ধুসহ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে গোসলে করতে যায়। এক পর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে আতহার নূর কাইফ ভেসে যায়।
তিনি জানান, তার সন্ধানে স্বজনদের পাশাপাশি লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীদের তৎপরতা অব্যাহত ছিল। শনিবার সকাল ৬টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে জোয়ারের সময় একটি মরদেহ ভেসে আসে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আতহার নূর কাইফের বলে শনাক্ত করে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!